× Banner
সর্বশেষ
“দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হতে হবে – প্রধানমন্ত্রী পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত সংবাদে জেগেছে কর্তৃপক্ষ; বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়কের চিত্র?

ডেস্ক

প্রায় ছয় ঘণ্টার মধ্যে ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি কার্যকর হবে -মার্কিন প্রেসিডেন্ট

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
ট্রাম্পের হুমকি বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি

ইসরায়েল-ইরান যুদ্ধকে ‘১২ দিনের যুদ্ধ যা আগামী ‘প্রায় ছয় ঘণ্টার মধ্যে’ এই যুদ্ধবিরতি কার্যকর হবে, যখন উভয় দেশ তাদের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে। বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান বা ইসরায়েল কোনো দেশই যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করেনি।

সোমবার দিবাগত রাতে (২৪ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন।

যুদ্ধবিরতির ঘোষণা দিতে গিয়ে তিনি বলেন, সবকিছু ঠিকভাবে চললে—যা অবশ্যই চলবে- আমি উভয় দেশকে অভিনন্দন জানাতে চাই।

ট্রাম্পের ঘোষণায় ধীরে ধীরে উভয় দেশের বৈরিতার অবসানের কথা বলা হলেও তিনি বলেন, ‘২৪ ঘণ্টা পূর্ণ হলে’ এই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ বলে বিবেচিত হবে।

এই ঘোষণায় ট্রাম্প উল্লেখ করেন, এটি এমন একটি যুদ্ধ ছিল যা বছরের পর বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি- এবং আর কখনও হবে না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, এ যুদ্ধের অবসান একটি বড় ধরনের মানবিক ও কূটনৈতিক সাফল্য। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এখন পর্যন্ত ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..