× Banner
সর্বশেষ
শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া

আঞ্চলিক প্রতিনিধি

আগৈলঝাড়ায় মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্য গ্রেফতার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
কটুক্তিকারী তমাল বৈদ্য গ্রেফতার

মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে প্রকাশ্যে কটুক্তি করার ঘটনাকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে বুধবার (১৮ জুন) রাতে চরম উত্তেজনা ছড়িয়ে পরে।

স্থানীয় মুসুল্লীরা কটুক্তিকারী ওই গ্রামের তমাল বৈদ্যকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে রাংতা বাজারে বুধবার রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

খবর পেয়ে থানার ওসি মো. অলিউল ইসলাম নিজে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে অন্য এক বাড়িতে আশ্রয় নেয়া তমাল বৈদ্যকে তাৎক্ষনিক অভিযান চালিয়ে রাতে সাড়ে দশটার দিকে সেখান থেকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত তমাল বৈদ্য রাংতা গ্রামের তাপস বৈদ্যর ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, তমাল বৈদ্যর বিরুদ্ধে স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত তমাল বৈদ্যকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..