× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

ডেস্ক

শেখ মুজিব এবং জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা -উপদেষ্টা ফারুক

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ জুন, ২০২৫
শেখ মুজিব জাতীয় চার নেতা

শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা মুজিবনগর সরকারে থাকা সবাই মুক্তিযোদ্ধা। বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।

বুধবার (০৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক মুজিবনগর সরকার একাত্তরের মুক্তিযুদ্ধ পরিচালনা করার কারণে সেই সরকারের সাথে যুক্ত সবার মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকবে।

এদিকে মঙ্গলবার রাতে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়। রাষ্ট্রপতির নির্দেশক্রমে এ অধ্যাদেশের গেজেট জারি করে মন্ত্রণালয়।

ওই অধ্যাদেশে বিদেশে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখা ব্যক্তি, মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী, ডাক্তার-নার্স, মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত পরবর্তীতে গণপরিষদের সদস্যদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সব শিল্পী ও কলাকুশলী এবং দেশে বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিক এবং স্বধীন বাংলা ফুটবল দলকেও সহযোগী হিসেবে বিবেচনা করা হবে।

যাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে তারা সনদ পাওয়ার অধিকার রাখেন তবে পদবী পরিবর্তন হলেও মর্যাদা ছোট হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা।


এ ক্যটাগরির আরো খবর..