× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি

কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় ট্রলির চালক নিহত

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ মে, ২০২৫
দুর্ঘটনায় ট্রলির চালক নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় লিমন শেখ (৩২) নামের এক ট্রলির চালক নিহত হয়েছেন। নিহত লিমন শেখ উপজেলার পিঞ্জুরি গ্রামের হাসেম শেখের ছেলে ও মালামাল বহনকারী ট্রলির চালক।

আজ বুধবার (২৮মে) ভোরে কোটালীপাড়া-রাজৈর সড়কের মনোহার মার্কেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ।

স্থানীয় সূত্র জানা গেছে, রাধাগঞ্জ এলাকায় বালু নামিয়ে ট্রলি নিয়ে কোটালীপাড়া ফিরছিলেন লিমন। এসময় কোটালীপাড়া-রাজৈর সড়কের মনোহার মার্কেট সংলগ্ন মোড়ে পৌঁছালে দ্রæতগামী বালু পরিবহনকারী ট্রলিটি সড়কের ওপর উল্টে যায়। এতে ট্রলির চালক নিচে চাপা পড়ে, চালক লিমন শেখ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত চালক লিমনকে উদ্ধার করে কোটালীপাড়ার ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..