× Banner
সর্বশেষ
ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা

ডেস্ক

গ্রাহকের নিবন্ধনযোগ্য সিম সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ মে, ২০২৫
https://thenewse.com/wp-content/uploads/Facebook-suspend-btrc.jpg

বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় একজন গ্রাহকের নিবন্ধনযোগ্য সিম সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ শনিবার (২৪ মে) বিটিআরসি সূত্রে এ সিদ্ধান্তের কথা জানা যায়।

নিজের নামে ১০টি সিম নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সর্বোচ্চ ১০টি ব্যক্তিগত সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের মোট ৬৭ লাখ সিম বন্ধ করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, আন্তর্জাতিক অনুশীলন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ নিবন্ধনযোগ্য সিম সংখ্যা ১৫ থেকে দশে কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটও বিবেচনায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিটিআরসির এক কর্মকর্তা জানান, আগে একজন গ্রাহক সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সর্বোচ্চ ১০টি সিমই নিবন্ধন করা যাবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবরে এক এনআইডিতে সর্বোচ্চ ১৫টি সিম কেনার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এরপর ২০২২ সালের অক্টোবরে বিটিআরসি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ১৫টির বেশি সিম থাকলে গ্রাহকরা যেন তাদের পছন্দের সিম নাম্বার রেখে ১৫টির অতিরিক্ত সিম ডিরেজিস্টার করে ফেলে। এরপর বিটিআরসি লটারি করে ১৫টির বেশি সিম থাকলে তা বন্ধ করে দেয়।


এ ক্যটাগরির আরো খবর..