× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭

পিআইডি

পার্বত্য অঞ্চলে কৃষি বিপ্লব ঘটাতে বিজ্ঞানকে কাজে লাগানোর আহ্বান পার্বত্য উপদেষ্টার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ মে, ২০২৫
বিজ্ঞানকে কাজে লাগানোর আহ্বান

পার্বত্য অঞ্চলে বিশাল ভূমি রয়েছে। এই ভূমিগুলো একাধিক ফসলি জমিতে রূপান্তর করতে হবে। পার্বত্য চট্টগ্রামের ভূমিতে বিজ্ঞানসম্মতভাবে কিভাবে আরো বেশি ফলন ফলানো যায় সে জন্য রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তাশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পার্বত্য অঞ্চলে কৃষি বিপ্লব

আজ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত আন্তর্জাতিক বায়োসায়েন্স সম্মেলন ও কার্নিভাল ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য উপদেষ্টা এ আহ্বান জানান।

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন দেশের খ্যাতিমান বিজ্ঞানী, গবেষক এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। এরপর ধারাবাহিকভাবে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।

পার্বত্য অঞ্চলে কৃষি বিপ্লব ঘটাতে বিজ্ঞানকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

মূল প্রবন্ধে বায়োসায়েন্স ও স্বাস্থ্যসেবার উন্নয়নে উদ্ভাবন, প্রাকৃতিক পণ্যে ওষুধ আবিষ্কারের সম্ভাবনা এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সম্ভাবনা নিয়ে দেশের প্রখ্যাত বিজ্ঞানীরা আলোকপাত করেন।


এ ক্যটাগরির আরো খবর..