× Banner
সর্বশেষ
প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি – স্থানীয় সরকার মন্ত্রী ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নজরুল জন্মজয়ন্তীতে ‘রুম ঝুম’ গান দিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা ‘সুস্থ সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’ – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেফতার কুড়িগ্রামে ধরলায় ১৭৫০ মিটার সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে – প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনবল রপ্তানিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাবিকে গলা টিপে হত্যা

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০১৬

মেহেরপুর প্রতিনিধি: মনিরা খাতুন (২৩) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যা করেছে তার দেবর। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলায়।

রোববার রাতে উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মনিরা খাতুনের শ্বশুর, শাশুড়ি ও স্বামীকে আটক করেছে। ঘাতক দেবর এরশাদ মোল্লা পলাতক রয়েছেন।

এলাকাবাসী জানান, রোববার রাত ১০টার দিকে রতনপুর গ্রামের বাবু মোল্লার স্ত্রী মনিরা খাতুনকে তার দেবর এরশাদ মোল্লা গলা টিপে হত্যা করেন। খবর পেয়ে রাত দেড়টার দিকে মুজিবনগর থানার পুলিশ লাশ উদ্ধার এবং মনিরার স্বামী বাবু মোল্লা, শ্বশুর সারু মোল্লা ও শাশুড়ি কল্পনা খাতুনকে আটক করে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল জানান, মনিরা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..