× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

পিআইডি

শিল্পে উৎপাদন বৃদ্ধির জন্য গ্যাস সরবরাহ করা হবে -জ্বালানি উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ মে, ২০২৫
শিল্পে উৎপাদন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশীয় গ্যাসের উৎপাদন কমার কারণে চারটি এলএনজি কার্গো আমদানির মাধ্যমে ১০০ এমএমসিএফ এবং পাওয়ার প্ল্যান্টে সরবরাহকৃত গ্যাস থেকে ১৫০ এমএমসিএফ-সহ মোট ২৫০ এমএমসিএফ গ্যাস শিল্প-কারখানার উৎপাদন বৃদ্ধির জন্য প্রদান করা হবে। তবে, শিল্পে জ্বালানি সরবরাহ করার কারণে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা পূরণে প্রয়োজনে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন বৃদ্ধি করা হবে।

উপদেষ্টা আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে গ্যাস সরবরাহ বিষয়ে ইন্ডাস্ট্রি সেক্টরের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

উপদেষ্টা বলেন, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে অবৈধ সংযোগ উচ্ছেদ করতে যৌথ টাস্কফোর্স গঠন করা হবে। ভোগান্তি রোধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ হট লাইন সেবা চালু করবে এবং গ্যাস সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রয়োজনে মাঠ পর্যায়ে কাজ করা হবে।

গ্যাসে ভরতুকি বৃদ্ধি পাচ্ছে কি না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জনস্বার্থ ও শিল্প-কারখানা রক্ষার স্বার্থে আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে না। তবে গ্যাসের রিজার্ভ বৃদ্ধির লক্ষ্যে স্বল্পমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এলএনজি আমদানি এবং দীর্ঘমেয়াদে নতুন গ্যাসকূপ অনুসন্ধান করা হচ্ছে।

এসময় শিল্প মালিকদের পক্ষে ব্যবসায়ী নেতা এ কে আজাদ সাংবাদিকদের জানান, বৈঠকে সরকারের গৃহীত সিদ্ধান্তে তাঁরা সন্তুষ্ট এবং তিনি আশা করেন, আজকের বৈঠকে নেওয়া পদক্ষেপগুলো শিল্পে অতি দ্রুত উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ সাইফুল ইসলাম, ব্যবসায়ী নেতৃবৃন্দ-সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..