× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আঞ্চলিক প্রতিনিধি

বিনা প্রতিদ্বন্দিতায় বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন আক্তারুজ্জামান

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ মে, ২০২৫
বিআরডিবি'র চেয়ারম্যান

বরিশালের আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (বিআরডিবি’র) নির্বাচনে বিনা প্রতিদন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আক্তারুজ্জামান।

মনোনয়ণপত্র বিতরণের শেষ দিন ৬ মে মঙ্গলবার পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়ণপত্র ক্রয় করেন উপজেলার মধ্য সুজনকাঠী কৃষক সমবয় সমিতির প্রতিনিধি ও বরিশাল জেলা উত্তর তাঁতী দলের সদস্য সচিব মো.আক্তারুজ্জামান। এ পদে আর কোন প্রার্থী না থাকায় মোঃ আক্তারুজ্জামান আগৈলঝাড়া বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ।

এ ব্যাপারে ৩ সদস্য নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আগৈলঝাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, জানান নির্বাচনে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরনের শেষ দিন পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে মো. আক্তারুজ্জামান মনোনয়নপত্র ক্রয় করেছেন। অন্য কেউ মনোনয়নপত্র ক্রয় না করার কারনে এবং তার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করায় আক্তারুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

এ বিষয়ে মো.আক্তারুজ্জামান সাংবাদিদের বলেন, আমি প্রথমে আমার উপজেলার শিক্ষিত বেকাদের তালিকা তৈরি করে চাকুরির হতাশা ও বেকারত্ব দূর করতে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সরকারের সহায়তায় কর্মসংস্থানের ব্যবস্থা করব। নতুন নতুন উদ্যোক্তা তৈরি করবো। এছাড়াও মাদক নির্মূল করার জন্য তাদের নিয়ে গ্রাম উন্নয়নে কাজ করে যাবো।


এ ক্যটাগরির আরো খবর..