× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

পিআইডি

রপ্তানী কার্যক্রম দ্রুততর করতে যুগান্তকারি পদক্ষেপ

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ মে, ২০২৫
যুগান্তকারি পদক্ষেপ

কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি বন্ড সুবিধা প্রদানের মাধ্যমে রপ্তানী কার্যক্রমকে দ্রুততর করতে নেয়া হয়েছে যুগান্তকারি পদক্ষেপ। একই সঙ্গে দেশে অধিক হারে রপ্তানিমুখী শিল্প স্থাপন ও এ-সংক্রান্ত তথ্য দ্রুত অনলাইনে পেতে চালু করা হয়েছে কাস্টমস বন্ড কমিশনারেট-চট্টগ্রাম এর নামে অনলাইন ভিত্তিক একটি ওয়েবসাইট।

মূলত: কাস্টমস বন্ড কমিশনারেট-চট্টগ্রাম এর আওতাধীন রপ্তানী মুখী শিল্পের বন্ড সুবিধা ব্যবহারকারিরা যাতে এই অনলাইন ব্যবহারের মাধ্যমে তাদের ফাইল চলাচলের অবস্থানসহ হালনাগাদ যাবতীয় তথ্য পেতে পারেন সে জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে।

বন্ড কমিশনারেটে অনলাইন ভিত্তিক ওয়েবসাইট চালুর ফলে চট্টগ্রাম অঞ্চলের রপ্তানিমুখী শিল্প উদ্যোক্তারা এখন এ সংক্রান্ত সব তথ্য নিজেদের অফিস ও বাসায় বসেই জানতে পারছেন। কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম এর কমিশনার মোহাম্মদ শফিউদ্দিন বলেন, রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি দেশে যাতে রপ্তানী মুখী শিল্পের বিকাশ,রপ্তানী আয় বৃদ্ধি এবং এই খাতে কর্মসংস্থান সৃষ্টি হয় সেই লক্ষ্যে বন্ড কমিশনারেটের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারি নিরন্তর কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে কোন কাজে সমস্যা হলে প্রয়োজনে সরেজমিন পরিদর্শনসহ অথবা সংশ্লিষ্ট স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রæত সমস্যা সমাধান করা হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্র ছিল ১২০৬.০০ কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয় হয়েছে ১২০৮.৮৫ কোটি টাকা। এ সময়ে বেশী রাজস্ব আয় হয় ২.৮৫ কোটি টাকা।

২০২৩-২০২৪ অর্থ বছরের মার্চ পর্যন্ত সময়ের মধ্যে এআইটি ও এটি ব্যতিত আদায় হয় ৮৭.৬০ কোটি টাকা আর ২০২৪-২০২৫ অর্থ বছরের মার্চ মাসে এআইটি ও এটি ব্যতিত রাজস্ব আয় হয় ২৪.০৫ কোটি টাকা। অন্য দিকে ২০২৪-২০২৫ অর্থ বছরের মার্চ রাজস্ব লক্ষ্যমাত্রা ৯৮০.০০ টাকার বিপরীতে এআইটি ও এটি ব্যতিত রাজস্ব আয় হয় ৩৫৪.২৩ কোটি টাকা। তাছাড়া শুল্ক ফাঁকির কয়েকটি ঘটনা উদ্বাঘাটনের মাধ্যমে জরিমানাসহ আদায় করা হয় বিপুল অংকের রাজস্ব।

উল্লেখ্য ২০১১ সালের ২ নভেম্বর পূর্ণাঙ্গ বন্ড কমিশনারেট হিসেবে কাস্টমস বন্ড কমিশনারেট-চট্টগ্রামের যাত্রা শুরু হয়। রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি ও ব্যবহার তদারক করে এই সংস্থা।


এ ক্যটাগরির আরো খবর..