× Banner
সর্বশেষ
ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু

আঞ্চলিক প্রতিনিধি

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

বরিশালের বানারীপাড়া পৌর শহরের দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে প্রায় ২৭ ঘন্টা আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি শোভন মিস্ত্রিকে (২২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া তিনটার দিকে ঢাকার দোহার থানা এলাকায় অভিযান চালিয়ে শোভন মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৬ এপ্রিল) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে। গ্রেপ্তারকৃত শোভন উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে।

এজাহারে জানা গেছে, গত ৩ এপ্রিল দুপুর বারোটার দিকে ওই ছাত্রীকে তাদের পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া বাসার সামনের পাকা রাস্তা থেকে তুলে নিয়ে যায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক শোভন মিস্ত্রি। পরবর্তীতে জোরপূর্বক ওই ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে ধর্ষণ করা হয়। পরেরদিন বিকেলে শোভন মিস্ত্রি অসুস্থ ভিকটিমকে তার বাসার সামনে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম ওই ছাত্রীর মা বাদি ৪ এপ্রিল রাতে থানা মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..