× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

ডেস্ক

পাঁচটি স্থলবন্দর দিয়ে সুতা আমদানি সুবিধা বাতিল করে প্রজ্ঞাপন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
রাজস্ব বোর্ডে সংস্কারে পরামর্শক কমিটি

ভারত থেকে বিভিন্ন স্থলবন্দর/কাস্টমস হাউজ ব্যবহার করে ডাম্পিং মূল্যে সুতা ও কাপড় স্থানীয় বাজারে প্রবেশের ফলে দেশীয় টেক্সটাইল শিল্পের চ্যালেঞ্জে নতুন মাত্রা যোগ হওয়ার কারণে স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করে প্রজ্ঞাপন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে সংস্থাটি। ২০২৪ সালের ২৭ আগস্ট জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে নতুন এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ভারত থেকে বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারী স্থলবন্দর দিয়ে মূলত ভারত থেকে সুতা আমদানি হতো। এই আদেশ তাৎক্ষণিকভাবে এই পাঁচটি স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধে কার্যকর করা হয়।

এর আগে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভারত থেকে বিভিন্ন স্থলবন্দর/কাস্টমস হাউজ ব্যবহার করে ডাম্পিং মূল্যে সুতা ও কাপড় স্থানীয় বাজারে প্রবেশের ফলে দেশীয় টেক্সটাইল শিল্পের চ্যালেঞ্জে নতুন মাত্রা যোগ হয়েছে। এ বিষয়ে বিটিএমএর পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ও সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

রাজধানীর গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনে দেশীয় টেক্সটাইল শিল্পের সংকটাবস্থা এবং নানাবিধ সমস্যা তুলে ধরে এ সময় বক্তারা বলেন, দেশের টেক্সটাইল সেক্টর দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এর মধ্যে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ডলার সংকট, ব্যাংক সুদের হার ১৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, এলডিসি গ্র্যাজুয়েশনের শর্তাবলি পূরণের অজুহাতে রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনার অস্বাভাবিক হ্রাস এবং টাকার অবমূল্যায়নের কারণে ওয়ার্কিং ক্যাপিটালের সংকট ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।

এর পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এ–সংক্রান্ত আদেশ জারি করেন। তবে স্থলপথ ছাড়া সমুদ্রপথে বা অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..