× Banner
সর্বশেষ
মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি – এসএম জিলানী  ঝিকরগাছায় শিশুদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহাল তবিয়তে মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার যশোর- নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ‎বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত ৩ সন্তানের জনক লিটন, চিকিৎসায় আকুল মানবিক আবেদন সুমি আক্তার মিম হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিচার দাবিতে শিক্ষার্থী-স্বজনদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

বেকার সাংবাদিক রাশেদুলের নিগ্রহের শিকার গৌতম

SDutta
হালনাগাদ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সংগ্রহ করতে যেয়ে বেকার  সাংবাদিকদের অশালীন আচরণের শিকার হচ্ছেন পেশাদার সাংবাদিকরা। রিপোর্টার্স ইউনিটির মেম্বারশীপ দাপট এসবের পিছনে কাজ করছে।

গত শনিবার ১২ এপ্রিল এফবিসিআইয়ের একটি সংবাদ সম্মেলনে দৈনিক স্বদেশ বিচিত্রার সাংবাদিককে কিল ঘুসি মারেন রাশেদুল হক নামে এক উগ্র জঙ্গি বেকার ( তার হাউজের নাম জানা নেই) সাংবাদিক। গৌতমের দোষ তিনি তাকে তার ক্যামেরার সামনে থেকে সরতে বলেছেন। সত্যিকার অর্থে প্রাইভেট চ্যানেলের অন্য ক্যামেরাম্যানরা রাশেদুলকে সরাতে গৌতম কুমারকে অনুরোধ করেন। আর রাশেদুল ভাবে গৌতম একাই তাকে সরে যেতে বলেছেন। রাশেদুল হকের পুরো ক্ষোভ গৌতমের ওপর গিয়ে পড়ে।

সাংবাদিকদের প্রতি তার অসভ্য অশালীন আচরণ ফুটে উঠেছে ভিডিও ফুটেজে। কোনো মিডিয়াতে চাকরি না করেই তিনি পেশাদার সাংবাদিক গৌতম কুমার এদবর কে রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যাবার হুমকি দেন ও তার গায়ে হাত তোলেন। এর প্রতিবাদ দৈনিক সমকলের এক সাংবাদিক করলে তিনি তার গায়েও হাত তোলেন। যা ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা গেছে।

তার এই আচরণের প্রতিবাদ জানান দৈনিক সমকালের সাংবাদিকসহ অন্যরা। তিনি তাদের কথা কর্ণপাত না করে নিজের হুমকি দিয়ে যেতে থাকেন। তার কথা বার্তা শব্দ উচ্চরণ দেখে মনে হয়েছে এই রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের জন্য না। এটা শুধু এর মেম্বারদের। কেউ ওখানে যেতে চাইলে লাগবে মেম্বারশীপ। অথচ রাজধানীর বহু মিডিয়ার সাংবাদিকদের নেই এই রিপোর্টার্স ইউনিটির মেম্বারশীপ। তাহলে তারা কি যাবে না রিপোর্টাস ইউনিটিতে? আজ এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে।

সাংবাদিকদের স্বার্থে করা প্রতিষ্ঠানে যদি সাংবাদিকরই যেতে না পারে, কিংবা হুমকি ধমকির মুখে পড়ে, তবে এই প্রতিষ্ঠান ভবিষ্যতে কি কাজে আসবে সাংবাদিকদের? যা বর্তমান রিপোর্টার্স ইউনিটির নেতারাই দিবেন।

প্রতিবাদ করায় রাশেদুল দৈনিক সমকালের সাংবাদিকের গায়েও হাত তোলেন। সাংবাদিকদের কয়েকজন রাশেদুল হককে নিষিদ্ধ করার এবং তার মেম্বারশীপ বাতিলের দাবি জানিয়েছেন। এ নিয়ে রিপোর্টার্স ইউনিটিতে লিখিত অভিযোগ করেছেন দৈনিক সমকালের সাংবাদিক।


এ ক্যটাগরির আরো খবর..