× Banner
সর্বশেষ
আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী সঠিক চিকিৎসা পেলে কঠিন রোগে আক্রান্ত রোগীও সুস্থ হতে পারে – ডা. জুবাইদা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, ভর্তি ১৫৩ বাংলাদেশে ভারতের হাইকমিশনারের স‌ঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল সীমান্ত থেকে থেকে ১৫ লক্ষ টাকা মূলোর কসমেটিক্স সামগ্রী আটক 

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
কসমেটিক্স সামগ্রী আটক 

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে চৌদ্দ লক্ষ একাশি হাজার পাঁচশত আশি টাকা মূল্যের শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, পান মসলা, বিভিন্ন প্রকার আতশবাজী এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার  ১০ এপ্রিল  বিজিবি’র  টহলদল বেনাপোল, রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, পান মসলা, বিভিন্ন প্রকার আতশবাজী এবং কসমেটিক্স আটক করে।
আটককৃত মালামালের মূল্য ১৪,৮১,৫৮০/-(চৌদ্দ লক্ষ একাশি হাজার পাঁচশত আশি) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..