× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

ইতিহাসের সাক্ষী, শ্রীমঙ্গল ত্রিপুরা মহারাজার কাছারি বাড়ি

admin
হালনাগাদ: বুধবার, ৬ জুলাই, ২০১৬

হাবিবুর রহমান খান, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গল থানা সদরে হবিগঞ্জ রোড (ঢাকা-সিলেট) মহাসড়কের পাশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন ত্রিপুরা মহারাজার স্থাপনা কাছারি বাড়ি।

পাশেই রয়েছে শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস ও শান বাঁধানো ঘাটসহ একটি বিশাল পুকুর। আর কাছারি বাড়ির নাম অনুসারে নির্মিত হয়েছে ‘কাছারি জামে মসজিদ’। ১৮৯৭ সালে ত্রিপুরা মহারাজা এ কাছারি বাড়িটি প্রতিষ্ঠা করেন। ত্রিপুরা মহারাজার স্থাপিত কাছারি বাড়িটি বেশ দৃষ্টিনন্দন।

শতাধিক বছরের পুরনো কাছারি বাড়িটিতে ৩টি কক্ষ; ৮টি দরজা ও ৯টি জানালা বিশিষ্ট ১ তলা ভবন, যা প্রস্থে ৩০ ফুট ও দৈর্ঘ্য ২০ ফুট লম্বা। প্রতিটি দেয়াল ১২ ইঞ্চি চওড়া চুন-সুরকি দ্বারা নির্মিত। বাড়িটি অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে ধ্বংসের মুখে।

এই ভবনটি সংস্কার করা হলে ঐতিহ্যের দর্শন হয়ে নতুন প্রজন্মের কাছে ইতিহাসের শিক্ষনীয় বিষয় হওয়ার পাশাপাশি দর্শন কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে শতাধিক বছরের পুরনো উপজেলার প্রাচীন নিদর্শন ত্রিপুরা মহারাজার কাছারি বাড়ি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

ত্রিপুরা মহারাজার স্মৃতি ও ঐতিহ্যের প্রতীক এবং তার রাজত্বকালে নির্মিত কালের সাক্ষী এ ভবনটির আদিরূপ অক্ষুণ্ন রেখে দেশের অন্যতম পর্যটন নগরী শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের বিকাশকে সামনে রেখে সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

পর্যটন শিল্পের কথা ভেবে পর্যটকদের জন্য ঐতিহ্যবাহী এ কাছারি বাড়িটি দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা হবে। সরকারি বরাদ্দ চেয়ে পত্র প্রেরণের জন্য উদ্যোগ নেয়া হচ্ছে। ইতোমধ্যে এ কাছারি বাড়ির সুনির্দিষ্ট ইতিহাস সংগ্রহের কাজ শুরু হয়েছে। শিক্ষনের জন্য এ সব কিছুই এখানে সংরক্ষণ করা হবে।

শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরুল হুদা জানান, সিলেট বিভাগে এ রকম ঐতিহ্যবাহী পুরাতন বাড়ি খুব কম আছে। ত্রিপুরা রাজার এ কাছারি বাড়িটি ১.৬৭ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত।

এখানে শতাব্দীর প্রাচীন একটি পাকা ভবন, শান বাঁধানো ঘাটসহ একটি পুকুর রয়েছে। ১৮৯৬ সালে এক ভূমিকম্পে এ অঞ্চলের ব্যাপক ক্ষতি সাধিত হলে মতিগঞ্জের সদর দপ্তর বিলাসছড়া হুমকির মুখে পতিত হওয়ায় তা শ্রীমঙ্গলে স্থানান্তর করা হয়। ওই সময় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়কে কাছারি বাড়িটি প্রতিষ্ঠা করেন ত্রিপুরা মহারাজা।

তৎকালীন সময়ে মহারাজার পদস্থ দায়িত্বশীল কর্মকর্তা শৈলেন্দ্র গুহ শ্রীমঙ্গল অঞ্চলের খাজনা আদায়ের জন্য সহকারী এস্টেট ম্যানেজার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এ কাছারি বাড়িতে তখন খাজনা আদায় হতো।

এসিল্যান্ড নুরুল হুদা আরও জানান, ২০১৪ সালে ত্রিপুরা মহারাজার ১২০ বছরের প্রাচীন এ কাছারি বাড়িটি সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে পাকা ভবনটিকে কিছুটা সংস্কার করে ভবনটিকে রঙ করা হয়েছে ও একটি নেমপ্লেট সাঁটানো হয়েছে।

তিনি জানান, বিশ্বব্যাপী পরিচিত ও দেশের অন্যতম পর্যটন উপজেলা এবং চায়ের রাজধানী শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের বিকাশ ও এসব বিষয় মাথায় রেখে এ কাছারি বাড়িটি পর্যটকদের জন্য দর্শনীয় স্থানের মতোই আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..