× Banner
সর্বশেষ
বজ্রসহ শিলা বৃষ্টির সম্ভবনা আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ

যানজটের দুর্ভোগে সড়ক পরিবহনমন্ত্রীর দুঃখ প্রকাশ

admin
হালনাগাদ: বুধবার, ৬ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত যানজট ভোগান্তির শিকার হওয়া ঘরমুখো মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল মঙ্গলবার রাতে গাজীপুরের চন্দ্রা মোড়ে মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এই্ দুঃখ প্রকাশ করেন।

এ সময় মন্ত্রী যানজটের জন্য গতকাল রাতে প্রবল বর্ষণ, পোশাক কারখানা একযোগে ছুটি হওয়ায় বিপুল যাত্রীর একযোগে যাত্রা, আটটি গাড়ি বিকল ও দুটি সড়ক দুর্ঘটনাকে দায়ী করেন। এ ছাড়া মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যানের আধিক্যও এই যানজটের কারণ বলে তিনি জানান। তবে এবারের অভিজ্ঞতা নিয়ে আগামী ঈদে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘অবিরাম বর্ষণের সঙ্গে জনস্রোত, জলজট যুক্ত হয়ে গেছে। একপর্যায়ে যানজট। আটটা গাড়ি বিকল, দুটি অ্যাকসিডেন্ট টাঙ্গাইলের রাস্তায়। এটাকে আর কোনোভাবেই, আমি তো সারা রাত এক মিনিটও ঘুমাইনি। এই কারণগুলোর জন্য। শুধু এই রাস্তায় ভোগান্তি অনেক মানুষের হয়েছে। আমি সেজন্য দুঃখিত। এখন এখানে একটা ফোর লেন হয়েছে। আমাদের জনগণ বাস্তবতাটুকু মেনে নেবেন। তাঁদের যতটা অসুবিধা হয়েছে, যতটুকু সময় হোক না কেন সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

মন্ত্রীর পরিদর্শনকালে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খানসহ সওজ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলের পর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশপাশের এলাকায় যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়।


এ ক্যটাগরির আরো খবর..