× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

পিআইডি

শহীদ শাহরিয়ার খান অনাসের পরিবারের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
শহীদ শাহরিয়ার খান

জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ১৬ বছরের কিশোর শহীদ শাহরিয়ার খান অনাসের বাসায় তার বাবা-মায়ের সাথে দেখা করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
আজ ৩ এপ্রিল(বৃহস্পতিবার) ঢাকাস্থ গেন্ডারিয়ায় বাসায় তাদের খোঁজখবর নেন এবং তার ছোট ছোট দুই ভাইকে মাথায় হাত বুলিয়ে আদর করে দেন তিনি।
উপদেষ্টা শহীদ আনাসের বাবা-মায়ের সাথে কথা বলার সময় আনাসের বাবা-মা আনাসের আন্দোলনে যাওয়ার কথা ব্যক্ত করেন এবং বলতে বলতে ভারাক্রান্ত হয়ে পড়েন। অনাসের লেখনি তার মায়ের পাশে রেখে ঘর থেকে বের হয়ে যায় তখনও তাকে দমিয়ে রাখা যায়নি বলে উল্লেখ করেন তারা।
উপদেষ্টা তাদেরকে সান্ত্বনা দেন এবং বলেন, জুলাই- আগস্টে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে এ সরকার তাদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাদেরকে আমরা মুক্তিযোদ্ধাদের মত সম্মানিত করবো এবং তাদের কবরস্থান পাকা করার ব্যবস্থা করা হবে।
শহীদ আনাসের পরিবারকে সাহায্য সহযোগিতা দিয়ে সম্মানিত করায় তার বাবা- মা এ অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..