× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় মৃত তামিম খান আহত ৪

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
সড়ক দুর্ঘটনায় মৃত

বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় তামিম খান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছে নিহতের অপর চার বন্ধু।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ কিশোর বন্ধু ঈদের পরে বৃহস্পতিবার দুপরে বন্ধুরা মিলে নছিমনে করে ঘুরতে বের হয়। এসময় তারা উত্তর শিহিপাশা গ্রামের আলাউদ্দিন বেকারীর বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নছিমন উল্টে তার নীচে চাপা পরে তারা।

স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নছিমন চালক তামীম খানকে (১৮) মৃত ঘোষণা করেন। নিহত তামিম উত্তর শিহিপাশা গ্রামের প্রবাসী জসীম খানের ছেলে। আহত অপর চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..