× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন -স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ আহাদ-সুমনের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশের প্রেরণা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল শোভাযাত্রায় উদযাপিত রথযাত্রা সরকারি ক্রয়ে এআইভিত্তিক বাজার বিশ্লেষণ আনছে টিসিবি, স্মার্ট ফ্যামিলি কার্ডে আসছে নতুন সমন্বয় পোলাও চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রপ্তানি বন্ধের দাবি কনজুমার ফোরামের শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

ডেস্ক

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করেন।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে তিনি নামাজ আদায় করেন।

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য আসেন। ময়দানে প্রবেশ করার সময় সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা তাকে স্বাগত জানান। এ সময় সেখানে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

জাতীয় ঈদগাহ মাঠে একসঙ্গে ৩৫ হাজার মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ ময়দান কানায় কানায় ভর্তি ছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে সরকারের উচ্চপদস্থ ব্যক্তি ও কর্মকর্তারাও এই জামাতে নামাজ আদায় করেন।

নামাজ শেষে মোনাজাতের আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূস সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। এ সময়ে প্রধান উপদেষ্টা দেশবাসীসহ বিদেশে অবস্থানরত সবাইকে ঈদ মোবারক জানিয়ে ঐক্যবদ্ধ জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এর আগে, খুব সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে ইসলামি বয়ান চলছিল।

প্রধান উপদেষ্টা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিকেল চারটায় তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।


এ ক্যটাগরির আরো খবর..