× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন -স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ আহাদ-সুমনের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশের প্রেরণা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল শোভাযাত্রায় উদযাপিত রথযাত্রা সরকারি ক্রয়ে এআইভিত্তিক বাজার বিশ্লেষণ আনছে টিসিবি, স্মার্ট ফ্যামিলি কার্ডে আসছে নতুন সমন্বয় পোলাও চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রপ্তানি বন্ধের দাবি কনজুমার ফোরামের শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

ডেস্ক

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ডঃ মুহাম্মদ ইউনূস

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
ডক্টরেট ডিগ্রি পেলেন ডঃ মুহাম্মদ ইউনূস

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ডঃ মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে তাকে এমন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে।

আজ শনিবার (২৯ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে পিকেইউ তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

চার দিনের সফরে ২৬ মার্চ চীনে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চীনের হাইনানের কিয়ংহাই বোয়াও বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনাসহ উষ্ণ অভ্যর্থনা দেয় দেশটির সরকার। পরদিন ২৭ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস।

২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। এদিন বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এরপর চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশ নেন তিনি। একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ টু পয়েন্ট জিরো উৎপাদন ও বাজার সুযোগ, সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব-এই তিনটি বিষয়ের ওপর তিনটি গোলটেবিল আলোচনায় যোগ দেন ড. ইউনূস।

 এ ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং, চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোইয়িং, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক, জাতিসংঘের সাবেক মহাসচিব ও বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) চেয়ারম্যান বান কি-মুন সাক্ষাৎ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..