× Banner
সর্বশেষ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

মাগুরায় গুপ্তহত্যা ও জঙ্গী হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬

মাগুরা প্রতিনিধি ॥ ঢাকা সহ সারাদেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যা ও জঙ্গী হামলার প্রতিবাদে গতকাল সোমবার সকালে মাগুরা জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মেহদী হাসান রুবেল, সাংগঠনিক সম্পাদক আলীমুজ্জামান তারেক, এনামুল কবির জুয়েল সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাহিরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জঙ্গীবাদের মদতদাতা জামায়াত -শিবির উন্নয়নকে বাধাগ্রস্থ ও বিশ্বের দরবারে বর্তমান সরকারকে ব্যর্থ হিসেবে দেখাতে চেষ্টা করছে। এ কারনে পরিকল্পিতভাবে এসব গুপ্ত হত্যা ও গুলশানে জঙ্গী হমালা চালানো হচ্ছে। সকলকে ঐক্য বদ্ধ হয়ে জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..