× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল

ডেস্ক

মাদারীপুরে “২৫ মার্চ গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা সভা”

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
গণহত্যা দিবস

মাদারীপুরের জেলা তথ্যা অফিসের উদ্যোগে “২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তর অডিটোরিয়ামের হলরুমে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎মাদারীপুর জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেনর সভাপতিত্বে ও মাদারীপুর সহকারী তথ্য অফিসার মোঃ বেনজীর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  মুহাম্মদ হাবিবুল আলম মূখ্য আলোচক মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা টি. এম শহীদুল্লাহ (রাজা), মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তর,উপ-পরিচালক মনোয়ারা বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মাদারীপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর,কৃষিবিদ মোঃ জাকাত আলী প্রমুখ।

এসম অতিথিরা শিক্ষার্থীদের মাঝে গল্পাকারে অত্যন্ত আকর্ষণীয়ভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে তাঁর বাস্তব অভিজ্ঞতা উপস্থাপন করেন। এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস (১৯৪৭-১৯৭১) সংক্ষেপে তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা দেশের মুক্তিযুদ্ধের আরো অনেক মনোমুগ্ধকর গল্প শুনিয়েছেন যা উপস্থিত অতিথিদের দেশ প্রেমে ব্যাপক ভাবে উজ্জীবিত করবে বলে সকলে মনে প্রাণে বিশ্বাস করেন। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত অতিথিদের মাঝে মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রামাণ্য চিত্র প্রর্দশন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..