× Banner
সর্বশেষ
জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি  ক্ষুদ্র পরিসরে বৃহৎ সাফল্য দক্ষিঞ্চলে অর্থনীতির নতুন দিগন্ত শোল মাছ চাষ পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে কোস্টগার্ড ও পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ আটক তিন নারী

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
ভারতীয় পণ্যসহ

সাতক্ষীরার শ্যামনগরে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ তিন জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার ১৫ মার্চ ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ মার্চ ২০২৫ তারিখ শুক্রবার বিকেল ৫ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ  বিসিজি স্টেশন কৈখালী ও পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন শৈলখালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে কচুখালী-হুগলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় সন্দেহভাজন তিন জন মহিলাকে আটক করা হয়। নারী পুলিশের সহায়তায় আটককৃত মহিলাদের ও তাদের সাথে থাকা সাতটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড় ও কসমেটিক্স জব্দ করা হয়।

আটককৃতরা হলেন মোছাঃ শাহনেওয়াজ বেগম (৩৯) (ভারতের গুজরাটে বসবাস করতেন বলে স্বীকার করেছেন) এবং মোছাঃ রোজিনা খান (২৬) ও মোছাঃ জুলি (২৮) (ভারতের বেঙ্গালুরুতে বসবাস করতেন বলে জানিয়েছেন)। আটককৃত মহিলারা বাংলাদেশি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন বলে জানা যায়। তাদের কারো কাছে বৈধ পাসপোর্ট বা বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশকারীদের এবং জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যা সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে শ্যামনগর থানায় পৃথক দুটি মামলা হয়েছে মামলা নং ১৬ ও ১৭ ।তারিখ ১৫ মার্চ’২৫।


এ ক্যটাগরির আরো খবর..