× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ডেস্ক

জনগণকে সহযোগিতা করাই আমাদের এজেন্ডা -জাতিসংঘ মহাসচিব

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
জনগণকে সহযোগিতা

বাংলাদেশে জাতিসংঘের নিজস্ব কোনো এজেন্ডা নেই। বাংলাদেশ ও এদেশের জনগণকে সহযোগিতা করাই আমাদের এজেন্ডা। বর্তমান সংকটকালে জাতিসংঘের সংস্থাগুলোর পরিবর্তে জনগণের জন্য যথাযথভাবে অর্থ ব্যয়ের তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবন ইউএন হাউজ উদ্বোধ কালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা ও সংস্কার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশ যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে,  সে জন্য বাংলাদেশের জনগণের উদারতার প্রশংসা করি।

উদ্বোধন শেষে মহাসচিব জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন এবং বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।

এ সময় শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, আন্তোনিও গুতেরেস জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) ও বাংলাদেশের মধ্যকার একটি বৈঠকে অংশ নেন।

পরবর্তী কর্মসূচি অনুযায়ী, দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন গুতেরেস। এ বৈঠক শেষে তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন তিনি।

এ ছাড়াও বিকেলে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় চারদিনের সফরে ঢাকায় এসে পৌঁছান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ তৃতীয় দিনে বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..