× Banner
সর্বশেষ
স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল

পিআইডি

সিয়াম সাধনায় উজ্জীবিত হয়ে পশু প্রবৃত্তিকে দমন করতে হবে -ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
পশু প্রবৃত্তিকে দমন

সিয়াম সাধনায় উজ্জীবিত হয়ে পশু প্রবৃত্তিকে দমন করতে হবে। অন্যথায় মানুষ তার মর্যাদা হারিয়ে পশুতে পরিণত হবে। অন্তরকে পরিশুদ্ধ করতে পারলে পরিশুদ্ধ হবে পরিবার, সমাজ ও রাষ্ট্র। বলেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, নারীরা হচ্ছেন মায়ের জাতি। তাদের প্রতি যারা অসম্মান করে তারা নরাধম।

ড. খালিদ হোসেন বলেন, দেশকে অস্থিতিশীল করার ধারাবাহিক যে নীল নকশা, ধর্ষণের ঘটনা তার বাস্তবায়ন মাত্র। সামনে ষড়যন্ত্রের কুশিলবরা নতুন এজেন্ডা নিয়ে মাঠে নামবে। এসময় তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ড. মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে ১৩৫, ১৩৬ ও ১৩৭তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..