× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

মারুফ মিরাজ

গণ–অভ্যুত্থানে পটপরিবর্তন বাংলাদেশের জন্য সুযোগ এনে দিয়েছে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
গণ–অভ্যুত্থানে পটপরিবর্তন

ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম বলেছেন, গণ–অভ্যুত্থানের মাধ্যমে পটপরিবর্তন বাংলাদেশের সামনে এক সুবর্ণ সুযোগ তৈরি করেছে। ফলে বাংলাদেশের সামনে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথ তৈরি হয়েছে।

সোমবার রাজধানীতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনায় প্যানেল আলোচক হিসেবে উইলিয়াম বি মাইলাম এমন অভিমত দেন। ব্যবসায়ীদের সংগঠন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) ‘ট্রাম্প যুগে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে।

আইবিএফবির সভাপতি লুৎফুন্নেসা সউদিয়া খানের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের নতুন নীতি, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সহায়তা বন্ধের প্রভাব, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা—এসব প্রসঙ্গ উঠে আসে।

উইলিয়াম বি মাইলাম বলেন, ‘নাটকীয় পটপরিবর্তনের পর বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে এসে পৌঁছেছে। ২০২৪ সালের নির্বাচনের পর আমি ভেবেছিলাম বাংলাদেশ একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে। কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখন কর্তৃত্ববাদী রাষ্ট্র থেকে একটি গণতান্ত্রিক ও প্রভাবশালী রাষ্ট্র হওয়ার পথে এগোবে। এখন বাইরের বিশ্বে বলা যাবে, বাংলাদেশের সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ততার মাধ্যমে অবাধে ব্যবসা–বাণিজ্য করা যাবে।’


এ ক্যটাগরির আরো খবর..