× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

পিআইডি

জুলাই শহিদদের কারণেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ মার্চ, ২০২৫
নতুন বাংলাদেশ পেয়েছি

জুলাইয়ের শহিদ ও আহত পরিবারের সদস্যদের যে আর্থিক সাহায্য করা হচ্ছে তা যথেষ্ট নয়। তাদের কারণেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই শহিদদের কাছে আমরা সবাই ঋণী। বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আজ খুলনা জেলা শিল্প কলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ২০২৪ এ ছাত্র-জনতার আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে অন্যায় ও অবিচার বাংলাদেশের ছাত্রসমাজ এবং সাধারণ মানুষ কখনোই মেনে নেয় না। তাদের এ আত্মত্যাগেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে।

উপদেষ্টা বলেন, বর্তমান সরকার আহতদের যতদিন প্রয়োজন ততদিন চিকিৎসা সুবিধা দেবে। আহত এবং শহিদ পরিবারদের সহায়তার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর হচ্ছে। তিনি আরো বলেন, যে ছাত্ররা সুস্থ আছেন, তারা নারী নির্যাতনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স¦াভাবিক রাখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ভূমিকা রাখতে পারেন।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই বিপ্লবে খুলনার ৬১ জন আহতের মধ্যে ৪০ জনের প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। এ নিয়ে মোট ৫৩ জনকে আর্থিক সহায়তা প্রদান করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জুলাই বিপ্লব নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..