× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

admin
হালনাগাদ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা করেছে জেলা প্রশাসন।

বুধবার সকাল ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসান’র নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক শফিকুল ইসলাম’র সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, এন.ডি.সি নূর-এ আলম, সহকারী কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী, ফাতেমাতুজ জোহরা,মেহেরপুর প্রেসক্লাবের সভপতি রশিদ হাসান খান আলো, সাংবাদিক রফিক-উল আলম, পলাশিপাড়া সমাজ কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন সহ বিভিন্ন এনজিও’র কর্মী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা র‌্যালি ও আলোচনাসভায় অংশ গ্রহন করেন।

এসময় বক্তারা বলেন, তথ্য জানার অধিকার সবার রয়েছে। তাই সকলকে তথ্য দেওয়া ও নেওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..