× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

গুলশানে গোলাগুলি, বিদেশি নাগরিকসহ কয়েকজনকে জিম্মি

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর গুলশানে ৭৯ নম্বর রোডে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ গোলাগুলি শুরু হয়। এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবলসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ রাত ১১টার দিকে গুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদেশি নাগরিকসহ কয়েকজনকে জিম্মি রাখা হয়েছে।

ঘটনাস্থল থেকে জানা যায়, গুলশান এলাকার আশপাশের সব রাস্তা বন্ধ রাখা হয়েছে। এর ফলে উত্তরা থেকে বা সেখানে যাতায়াতকারী লোকজন রাস্তায় আটকা পড়েছেন।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান সাইদ জানান, লেকভিউ রেস্তোরাঁ থেকে এ গুলির শব্দ পাওয়া গেছে। গুলির পর ঘটনাস্থলে উপকমিশনার (ডিসি), ভারপ্রাপ্ত কর্মক (ওসি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), গোয়েন্দা শাখা (ডিবি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গেছেন।

ঘটনাস্থলের পাশের কয়েকটি দূতাবাসের কার্যালয় রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, কনস্টেবল আলমগীর ও প্রদীপ এবং গাড়িচালক আবদুর রাজ্জাককে চিকিৎসা দেওয়া হচ্ছে। গোলাগুলির কারণ এখনো পর্যন্ত কেউ জানাতে পারেননি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সহকারী কমিশনারের বরাত দিয়ে ইউএনবি জানায়, হলি আর্টিজান বেকারিতে এ গোলাগুলি হয়।


এ ক্যটাগরির আরো খবর..