× Banner
সর্বশেষ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

পরিচয় মিলেছে ঝিনাইদহে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত দুই যুবক শিবির কর্মী

admin
হালনাগাদ: শুক্রবার, ১ জুলাই, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে বন্দুক যুদ্ধে নিহত দুই যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার বদনপুর গ্রামের রজব আলী মোল্ল্যার কনিষ্ঠ পুত্র শহীদ আল মাহমুদ (২৫) এবং কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া ভাটাপাড়া গ্রামের সাব্দার হোসেনের ছেলে আনিচুর রহমান (২৬) । এরা দুই জনই শিবির কর্মী। শহীদ আল মাহমুদ ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদরাসার কামিল শেষ ১ম বর্ষের ছাত্র ছিল।

ঝিনাইদহের সদর সার্কেলের এএসপি গোপিনাথ কানজিলাল জানান, ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টহল দল তেতুলতলা-নলডাঙ্গা সড়কে তেতুলবাড়িয়া নামক স্থানে পৌছালে সন্ত্রাসীরা পুলিশের গাড়ী লক্ষ করে ৪/৫ টি হাত বোমা ছুড়ে মারে ও বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ২০ মিনিট গুলি বিনিময় হয়। বন্দুক যুদ্ধ শেষে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনা স্থল থেকে গুলিবিদ্ধ দুই সন্ত্রাসীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক প্রবীর কুমার ও দুই কনস্টেবল আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ১ টি দেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ৫ টি বোমা ও ৬ টি ছোরা উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সকাল থেকে নিহতদের নাম পরিচয় না জানা গেলেও বেলা ১১ টার দিকে পুলিশ তাদের নাম ঠিকানা নিশ্চিত করেন।

এদিকে গত ১৮জুন ঝিনাইদহ প্রেস ক্লাবে শহীদ আল মাহমুদের পিতা রজব আলী এক সংবাদ সম্মেলনে জানান, গত ১৩ জুন রাত ১২ টার দিকে ১০-১২ জন লোক একটি কালো মাইক্রোবাস, ৩টি মোটর সাইকেল এসে তার কনিষ্ট পুত্র শহীদ আল  মাহমুদকে   উঠিয়ে নিয়ে গেছে। এর পর থেকেই সে নিখোঁজ রয়েছে।

অন্যদিকে ১৬ জুন দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৯ নাম্বার রোডের ১১ নাম্বার বাসার ৬ তলা থেকে সাদা পোশাকধারী পুলিশ আনিচুর রহমান, ইবনুল পারভেজ ৩ শিবির কর্মীকে তুলে নিয়ে গেছে এমন দাবী করা একটি সংবাদ কেন্দ্রীয় শিবিরের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..