× Banner
সর্বশেষ
ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত  শাপলা চত্বর ঘটনা: মানবতাবিরোধী মামলায় ৯ আসামি ট্রাইব্যুনালে হাজির ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা: একাধিক সীমান্তে শতাধিক মানুষকে ঘিরে জটিল পরিস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু, ১৫ জুন বাজেট পাসের লক্ষ্য

মেহেরপুর-১ আসনের এম.পি-কে মৎস্যজীবী চাষী লীগের সংবর্ধনা

admin
হালনাগাদ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী চাষী লীগ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির উদ্যোগে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে সংসদ সদস্যের বাসভবন প্রাঙ্গনে ওই সংবর্ধনা প্রদান করা হয়।

আওয়ামী মৎস্যজীবী চাষী লীগ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ লিজনের নেতৃত্বে আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা সংসদ সদস্যকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা প্রদান করেন। এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী মৎস্যজীবী চাষী লীগের যুগ্ম আহ্বায়ক-১ মোঃ ফারুখ, যুগ্ম আহ্বায়ক-২ মোঃ জনি, সদস্য সচিব মালাই খাঁন, সদস্য মোঃ মিটুল, ভজা হালদার, সমরেশ হালদার, জেলা বাস্তহারা লীগের সভাপতি ফিরোজ আলী, কার্যকরী সভাপতি রাহুল হোসেন রাখা ও আলমগীর হোসেন, সেক্রেটারি রাফিউল ইসলাম রকি, সদর থানা বাস্তহারা লীগের সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক এস.এম. রাসেল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..