× Banner
সর্বশেষ
জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি  ক্ষুদ্র পরিসরে বৃহৎ সাফল্য দক্ষিঞ্চলে অর্থনীতির নতুন দিগন্ত শোল মাছ চাষ পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

নানা আয়োজনে শ্যামনগরে সরস্বতী পূজা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
শ্যামনগরে সরস্বতী পূজা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সাজ- সজ্জা,প্যান্ডেল,তোরণ সহ নানান আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

হিন্দু ধর্মালম্বীদের সরস্বতী পূজা একটি বৃহত ধর্মীয় উৎসব। সরস্বতী পূজাকে কেন্দ্র করে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাধারণত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ বছর রোববার ও সোমবার পঞ্চমী তিথি থাকায় দুই দিনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু শাস্ত্রের মতে সরস্বতী হল বিদ্যার দেবী, বুদ্ধির দেবী, সঙ্গীতের দেবী। এ জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা করা হয়ে থাকে। এছাড়া ব্যক্তি ও পারিবারিকভাবে সরস্বতী পূজা করা হয়। এই পূজার দিনে শিশুদের শিক্ষা জীবন শুরুর জন্য হাতে খড়িও দেওয়া হয়। শিক্ষার্থীরা পূজা শুরুর সময়ে তাদের পাঠ্য বই প্রতিমার পাশে রেখে থাকেন।

শ্যামনগর উপজেলার বারটি ইউনিয়নে দুই দিনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বড় আকারে তোরণ,প্যান্ডেল ও সাজ সজ্জা সহকারে পূজা অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ, শ্যামনগর আতারজান মহিলা মহাবিদ্যালয়, বনশ্রী শিক্ষা নিকেতন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়,সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজ, পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়, আড়পাঙ্গাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়, ধানখালী, নওয়াবেঁকী সহ অন্যান্য স্থানে ।

শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে শিক্ষার্থীদের কারণে উৎসব মুখর পরিবেশ ছিল। ভক্তরা পূজায় অঞ্জলী দিয়ে প্রার্থনা করেন এর পর পূজা শেষে প্রসাদ গ্রহণ করেন। সব মিলিয়ে দুই দিনে পঞ্চমী তিথি থাকায় পূজার আয়োজন ছিল উৎসব মুখর।


এ ক্যটাগরির আরো খবর..