× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

বইমেলায় অংশ নিচ্ছে ৭০৮ প্রকাশনা প্রতিষ্ঠান

SDutta
হালনাগাদ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ভাষার মাস ফেব্রুয়ারি ১ তারিখ থেকে শুরু হচ্ছে বাংলা একাডেমি বইমেলা। এ বছর বাংলা একাডেমির বই মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। জুলাই গণঅভ্যুত্থানকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) সকাল ১১ টায় প্রতিষ্ঠানের আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এবার বাংলা একাডেমির বইমেলায় ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। বাংলা একাডেমির সদস্য সচিব সরকার আমিন লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকি। সভাপতি হবেন আবুল কাসেম ফজলুল হক। এছাড়া থাকবেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ আযম ও মো রেজাউল করিম বাদশা।

বইমেলায় মোট ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান স্টল দেবে। তার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি স্টল এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৬০৯টি স্টল থাকবে। মোট প্যাভিলিয়ন থাকবে ৩৭টি। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি থাকবে। মেলায় প্রবেশ পথ থাকবে চারটি। টিএসসি, দোয়েল চত্বর, রমনা কালী মন্দির গেইট এবং ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের গেইট।

অমর একুশে বইমেলায় লিটল ম্যাগাজিন চত্বর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে প্রায় ১৩০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের মেলায় শিশুচত্বরে মোট ৭৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..