× Banner
সর্বশেষ
সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন

ডেস্ক

খালেদা জিয়ার সব রিপোর্ট পাওয়া যাবে শুক্রবারের মধ্যেই: ডা. জাহিদ হোসেন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট আগামী শুক্রবারের (১৭ জানুয়ারির) মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) হাসপাতালের সামনে গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান ডা. জাহিদ হোসেন।

তিনি বলেন, যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সোমবার (১৩ জানুয়ারি) আসার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। পারিবারিক সান্নিধ্য ও হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। চলছে ভিডিও থেরাপি।

 ডা. জাহিদ হোসেন বলেন,  লন্ডন ক্লিনিকে চিকিৎসধীন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বেগম জিয়ার পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন সেই বিষয়েই এখন আলোচনা চলছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত এ চিকিৎসক আরও বলেন, নিজের সুস্থতার জন্য দেশবাসী কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন।

বেগম জিয়ার খবর নিতে যুক্তরাজ‍্য বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। যুক্তরাজের দ‍্যা লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীণ রয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী। চিকিৎসকরা বলছেন, আগামী শুক্রবারের মধ্যেই সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট আসবে এবং এর পরেই নেয়া হবে চিকিৎসার চূড়ান্ত সিদ্ধান্ত।


এ ক্যটাগরির আরো খবর..