× Banner
সর্বশেষ
২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

অস্ত্র, গুলি, নগদ টাকা ও মাদকদ্রব্যসহ পৌর কাউন্সিলর ২ সহযোগীসহ আটক

admin
হালনাগাদ: সোমবার, ২৭ জুন, ২০১৬

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গুলি, ফেন্সিডিল, ইয়াবা, বিদেশী মদ, নগদ ১ লাখ ১৯ হাজার টাকা ও পুলিশের পোশাকসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলো- কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া গ্রামের মমিন পাঠানের ছেলে পৌর কাউন্সিলর রেজাউল পাঠান (৪০), কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামে মোশাররফ হোসেনের ছেলে মিলন হোসেন (৩৮) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কন্দবপুর গ্রামের নিয়ামত মল্লিকের ছেলে নাটু মল্লিক (৩৪)।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো: মনির আহমেদ জানান, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তি তারা জানতে পারে কোটচাঁদপুরের আদর্শপাড়ায় সন্ত্রাসীরা অস্ত্র ও গুলি ও মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে গেল রাতে অভিযান চালায় তারা। সেসময় ১ টি রিভলবার,  ৪০ রাউন্ড গুলি, বিদেশী মদ, ইয়াবা, ফেন্সিডিল, ৫ টি হাসুয়া, একটি চা চাইনিস কুড়াল, দুইটি ইয়ার গানের বাট, নগদ ১ লাখ ১৯ হাজার টাকা ও পুলিশের পোশাকসহ পৌর কাউন্সিলর রেজাউল পাঠান ও তার সহযোগী মিলন হোসেন এবং নাটু মল্লিককে আটক করা হয়।

আটককৃতরা উদ্ধারকৃত অস্ত্র দিয়ে এলাকায় ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসমূলক কর্মকান্ড করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কোটচাঁদপুর থানায় সোপর্দ করা হবে বলে র‌্যাব জানায়।


এ ক্যটাগরির আরো খবর..