× Banner
সর্বশেষ
বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডেস্ক

আজ ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
জাতীয় প্রবাসী দিবস

আজ ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস।  গতবছর (২০২৩) থেকে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে এই দিবসটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রবাসী বাংলাদেশি তাদেরকে বলা হয়, যারা বাংলাদেশে জন্ম গ্রহণ করার পর অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন। ভালো পরিবেশে বসবাস করা এবং বৈদেশিক মুদ্রা অর্জন ও পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশায় বাংলাদেশিরা প্রবাসে পাড়ি জমায়।

বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। কেউ জন্মগ্রহণ করার আগে বা পরে অর্থাৎ ছোটবেলা থেকে বাইরের দেশেই বড় হন। আবার অনেকে পড়াশোনা কিংবা চাকরিসূত্রে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি সংখ্যক বসবাস করে, তাদের সংখ্যা প্রায় ১.২ মিলিয়ন। এছাড়াও আরব বিশ্বের আরো কয়েকটি দেশে প্রচুর প্রবাসী বাংলাদেশির বসবাস। কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহারাইন সহ বিভিন্ন দেশে বাংলাদেশিরা বিদেশি কর্মী হিসেবে কাজ করছেন।

চলতি বছর দেশের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রবাসী নাগরিকরা। অর্থনৈতিক খাতে তারা ব্যাপক প্রভাব ফেলে। প্রবাসীদের রেমিটেন্সে সংকটময় পরিস্থিতেও দেশ ঘুরে দাঁড়াচ্ছে। জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে প্রবাসীদের ভূমিকার জন্য তাদের ‘রেমিটেন্স যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করা হয়।

জুলাই-আগস্টের বিপ্লবের সফলতার পেছনে প্রবাসীরা বড় ভূমিকা পালন করেছে। সশরীরে না হলেও, সমভাবে তারা এ আন্দোলনে যুক্ত ছিল। আন্দোলনের এক পর্যায়ে দেশে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে রেমিট্যান্স শাটডাউনের মাধ্যমে তারা এ বিপ্লবকে ত্বরান্বিত করেছে।

২০২২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস করার প্রস্তাব অনুমোদন করে তৎকালীন মন্ত্রিসভা। পরে প্রাক্তন মন্ত্রিপরিষদ বিভাগ দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত করে পরিপত্র জারি করেছিল। এরই পরিপ্রেক্ষিতে গতবছর (২০২৩ সালে) প্রথমবারের মতো দেশে জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছিল। এবছর হবে জাতীয় প্রবাসী দিবস উদযাপনের ২য় বছর।


এ ক্যটাগরির আরো খবর..