× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে প্রশাসনের উদ্যোগে ১৫০ টাকায় মিলছে গরুর মাংস

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

নওগাঁর ধামইরহাটে ১৫০ টাকায় গরুর মাংস ক্রয় করার সুযোগ সৃষ্টি করেছেন প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তাদের সুবিধার জন্য ৬শত টাকা কেজি দরে ন্যায্য মূল্যে গরুর মাংসের দোকান উদ্বোধন করা হয়েছে।

১৫ ডিসেম্বর (রবিবার) সকাল ৮টায় উপজেলার হাটখোলায় সাপ্তাহিক হাটে জেলা প্রশাসনের নির্দেশনা ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের বাস্তবায়নে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

বাজারের তুলনায় প্রতি কেজিতে ৯০ থেকে ১শত টাকা কমে মাংস কিনতে পেরে চরম খুশি হয়েছে সাধারণ নি¤œ আয়ের মানুষ। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, উপসহকারী প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. আল মামুনুর রশীদ, লাইফস্টক ফিল্ড অ্যাসিস্টেন্ট মিনহাজুল ইসলাম, সাংবাদিক মালেক সরদার, রেজুয়ান আলম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২ ডিসেম্বর থেকে উপজেলা চত্বরে ন্যায্য মূল্যের দোকানে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় নি¤œ আয়ের মানুষের কথা চিন্তা করে ন্যায্য মূল্যের মাংসের দোকান উদ্বোধন করা হয়েছে। প্রতি সপ্তাহে হাটের দিনে ন্যায্য মূল্যের দোকান থেকে ১কেজি গরুর মাংস ৬০০ টাকায় কিনতে পাওয়া যাবে। পাশাপাশি এখানে নি¤œ আয়ের মানুষ ৫শত গ্রাম গরুর মাংস ৩০০ টাকায় এবং ২৫০ গ্রাম মাংস ১৫০ টাকা মূল্যে ক্রয় করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..