× Banner
সর্বশেষ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালীদের ১০ হাজার মেট্রিক চাল পাঠাল বাংলাদেশ

admin
হালনাগাদ: শনিবার, ২৫ জুন, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ দ্বিতীয় দফায় ১০ হাজার মেট্রিক টন চাল (খাদ্যশস্য) যাচ্ছে নেপালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সহায়তা হিসেবে ২০১৫ সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালী জনগণের জন্য বাংলাদেশ থেকে এই ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে।

২৫ জুন (শনিবার) সকালে পঞ্চগড় থেকে নেপালের উদ্দেশ্যে দ্বিতীয় দফার প্রথম চালান নয়টি ট্রাকে ২৫০ মেট্রিক টন চাল পাঠানো হয়েছে। ট্রাকগুলো বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের ফুলবাড়ি হয়ে নেপালের কাঁকরভিটা পর্যন্ত যাবে। সেখান থেকে নেপালী ট্রাক চাল নিয়ে যাবে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল জেলার সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে আনুষ্ঠানিকভাবে চাল প্রেরণ কার্যক্রম উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সহযোগিতায় চাল প্রেরণকারী কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহাম্মদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফরের পরিচালক আনিসুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের, খাদ্য গুদাম কর্মকর্তা সাদেক সারোয়ার, জেলা চালকল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চগড় সিএন্ডএফ এজেন্ট এর সভাপতি রেজাউল করিম রেজা, সহকারী কমিশনার সানিউল ফেরদৌস ও সুমন জিহাদী প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর প্রধানমন্ত্রীর শেখ হাসিনা নেপালের ক্ষতিগ্রস্ত জনসাধারণের জন্য ২০ হাজার মেট্রিক টন চাল ত্রাণ সহায়তার ঘোষণা দেন। এরি ধারাবহিকতায় দ্বিতীয় দফায় ১০ হাজার মেট্রিক টন চাল পাঠানো হলো নেপালে।


এ ক্যটাগরির আরো খবর..