× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক

দেড় যুগে প্রায় ছয় শতাধিক বাংলাদেশি নাগরিককে সীমান্তে হত্যা করেছে বিএসএফ

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশি নাগরিককে সীমান্তে হত্যা

নিয়মিত পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যা বন্ধের প্রতিশ্রুতি দিয়েও বিগত দেড় যুগে প্রায় ছয় শতাধিক বাংলাদেশি নাগরিককে সীমান্তে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি সাদিক কায়েম।

শুক্রবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শুক্রবার (৬ ডিসেম্বর) আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে সাদিক কায়েম বলেন, আন্তর্জাতিক আইন কোনো বাহিনীকে বিশ্বের কোথাও নিরস্ত্র বেসামরিক নাগরিকদের গুলি বা নির্যাতন করার অনুমতি দেয় না। অথচ বিগত দেড় যুগে প্রায় ছয় শতাধিক বাংলাদেশি নাগরিককে সীমান্তে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

তিনি বলেন, নিয়মিত পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যা বন্ধের প্রতিশ্রুতি দিয়েও হত্যাকাণ্ড অব্যাহত রাখা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সুস্পষ্ট আঘাত।

এস এম ফরহাদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এদেশের ছাত্র-জনতা আপসহীন ভূমিকা পালন করবে। ভারতের সাম্প্রতিক আগ্রাসী কর্মকাণ্ডে দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদ ভুলে সবাই ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলসহ সব হলের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ তারই উৎকৃষ্ট দৃষ্টান্ত।

বিবৃতিতে দেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক নজিরবিহীন হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সোচ্চার হওয়ার আহ্বানও জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..