× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

ডেস্ক

ভারতীয়দের জন্য ভিসা সীমিত করেছে বাংলাদেশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
bangla desh

পতাকা অবমাননা ও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর অতিরঞ্জিত সংবাদ প্রচারসহ বেশ কিছু ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ-ভারত সম্পর্কে। বিদ্যমান পরিস্থিতিতে কলকাতা ডেপুটি হাইকমিশনে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করেছে ঢাকা।আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া না হলেও (৫ ডিসেম্বর) গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাইকমিশনকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

(৬ ডিসেম্বর) থেকে সেই নির্দেশ কার্যকরও শুরু করেছে কলকাতা দূতাবাস।উল্লেখ্য, স্বাধীনতার পর প্রথমবারের মতো ভারতের ব্যাপারে এমন শক্ত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।এর আগে, ত্রিপুরায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে হামলা ও ভাঙচুরের পর ত্রিপুরা দূতাবাসে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের কার্যক্রম।

তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিল্লি ও আসামের ক্ষেত্রেও একই ধরনের নির্দেশনা আরোপ হতে পারে। (৪ ডিসেম্বর) এক সংক্ষিপ্ত নোটিশে ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমানকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ ঘণ্টার নোটিশে সাড়া দিয়ে বৃহস্পতিবারই ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই এক ধরনের টানাপোড়েন চলে আসছে বাংলাদেশ-ভারত সম্পর্কে। এখন নতুন করে সংখ্যালঘু ইস্যু নিয়ে ঝুঁকিতে পড়ে গেছে দেশ দুটির কূটনৈতিক সম্পর্ক।

এদিকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে হয়েছে ভারতের একাধিক স্থানে। এ ছাড়া গত (২ ডিসেম্বর) ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। ঘটনার একদিন পর ভারতীয় হাইকমিশনারকে ডেকে ক্ষোভও প্রকাশ করেছে ঢাকা।পরবর্তীতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতও গভীরভাবে দুঃখপ্রকাশ করেছে। এ ছাড়া হামলার ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। সেইসঙ্গে বরখাস্ত করা হয়েছে তিন পুলিশ সদস্যকে।


এ ক্যটাগরির আরো খবর..