× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

পিআইডি

সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত -রিজভী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

রিপাবলিক বাংলা টিভি বাংলাদেশের বিভিন্ন এলাকা দাবি করছে। তারা যদি এই দাবি করে বাংলাদেশের মানুষও বিহার উড়িষ্যা দাবি করবে। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত। এই জন্য তাদের কোনো প্রতিবেশী তাদের সঙ্গে নেই। ভারতীয় সংবাদমাধ্যমের সমালোচনা করে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দেশীয় পণ্য বিক্রি কার্যক্রমের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, যারা এমন আধিপত্যবাদী মানসিকতা পোষণ করে, তাদের সঙ্গে কেউ ব্যবসা-বাণিজ্য করতে চায় না। ভারত যদি নিজেদের আচরণে পরিবর্তন না আনে, তাহলে তাদের সঙ্গে বাংলাদেশের মানুষ আগামীতে ব্যবসা করবে কিনা সেটা ভাবা হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে ভারত। বাংলাদেশের জনগণ যে সরকার চায়, ভারত তাদের পছন্দ করে না। তারা মনে করে পেঁয়াজ, রসুন, আদা বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। সঙ্গে তারা এও মনে করে, এসব পণ্য আমাদের দেশ উৎপাদন কিংবা অন্য দেশ থেকে আনতে পারবে না। কিন্তু তাদের ধারণা ভুল।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ ডলার খরচ করে ভারতে চিকিৎসা নিতে যায়। সেখানকার হোটেলগুলোতে এখন হাহাকার শুরু হয়ে গেছে। যারা এত ঘৃণা পোষণ করে তাদের দেশে মানুষও যেতে চায়না।


এ ক্যটাগরির আরো খবর..