× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

এনডিএম রিপোর্ট

শেখ হাসিনা একজন “সাইকোপ্যাথ কিলার”: ববি হাজ্জাজ

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
সাইকোপ্যাথ কিলার

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কর্তৃক কল রেকর্ড ফাঁস এবং কর্মসূচি আহবানের তীব্র প্রতিবাদ জানিয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, “মতিউর রহমান রেন্টুর বই পড়লেই বোঝা যাবে স্বৈরাচার,  পলাতক হাসিনার মানসিক অবস্থা কেমন ছিলো। সে একজন সাইকোপ্যাথ কিলার। তাঁর দলের কর্মীরা মারা গেলো কিনা সেটা নিয়ে তাঁর মাথাব্যাথা নেই৷ ক্ষমতায় যাওয়ার মিথ্যা স্বপ্নে বিভোর হয়ে সে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার নির্দেশ দিচ্ছে। ক্ষমতায় থাকতে এভাবেই সে বিরোধী নেতা-কর্মী এবং আন্দোলনরত ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ দিয়েছিলো।”

রবিবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর মালিবাগে অবস্থিত এনডিএম ঢাকা মহানগর কার্যালয়ে “রুখে দাও আওয়ামী ফ্যাসিবাদ” শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, “১৯৮১ সালে হাসিনা দেশে আসার কিছুদিনের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিহত হতে হয়৷ এটার পেছনে নিশ্চয়ই ষড়যন্ত্র আছে। হাসিনা এবং আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি যেন সৌজন্যতা না দেখায় সেই অনুরোধ থাকবে।”

গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে ববি হাজ্জাজ বলেন, “এদেরকে শক্ত হাতে দমন করতে নতুন নির্বাচিত সরকারের বিকল্প নাই৷ জনগণের ক্ষমতায়নের জন্যই নূর হোসেন থেকে আবু সাঈদ, মীর মুগ্ধরা জীবন উৎসর্গ করেছে। আমরা দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই৷ নির্বাচিত সংসদই কার্যকর সংষ্কার বাস্তবায়ন করতে সক্ষম।”

সভাপতির বক্তব্যে এনডিএম মহাসচিব মোমিনুল আমিন বলেন, “আগামী জানুয়ারি মাসেই আমরা জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই৷ আওয়ামী ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক উজ জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য এডভোকেট নুর উল্লাহ, প্রিন্স চৌধুরী, মহানগর নেতা আসিফ ইকবাল আহমেদ, মিয়া তানভির শহিদ, ছাত্র আন্দোলন সভাপতি মাসুদ রানা জুয়েল, সাধারণ সম্পাদক মুফতি শেখ ফরিদ সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..