× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

আগৈলঝাড়ায় উপবৃত্তির টাকা লুটপাটের মহোৎসব

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় চলছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা লুটপাটের মহোৎসব। এর সাথে খোদ জড়িত রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক এবং ম্যানেজিং কমিটির লোকজন। আর এই অনিয়ম উপজেলার প্রায় সবকটি মাধ্যমিক বিদ্যালয়েই চলমান রয়েছে। এঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

সরেজমিনে ও শিক্ষার্থীসূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২৬৬ জন ও নিশিকান্ত গাইন বালিকা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের ২৮০ জন শিক্ষার্থী উপবৃত্তি পায়। ৬ষ্ঠশ্রেণীতে ৬২০, ৭ম ও ৮ম শ্রেণীতে ৭৭০ এবং ৯ম ও ১০ম শ্রেণীতে ১০২০ টাকার বদলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের উপস্থিতিতে সেশন ফি, খেলার চাঁদা ও উপবৃত্তি প্রদানকারী কর্মকর্তাদের আপ্যায়ণ খরচ বাবদ তাদের কাছ থেকে শ্রেণীভেদে ১২০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত কেটে রাখা হচ্ছে। এ বিষয়ে একাধিক অভিভাবকের কাছে জানতে চাইলে তারা ক্ষোভের সাথে বলেন, আমরা প্রতিবাদ করলে সংঘবদ্ধ একটি মহল আমাদের উপর বিভিন্ন ভাবে ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে। এ ধরণের ঘটনা কমবেশী উপজেলার প্রায় সবক’টি মাধ্যমিক বিদ্যালয়েই ঘটছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিন বিহারী মল্লিক কোন সদুত্তর দিতে পারেননি। তবে অন্যান্য শিক্ষকরা টাকা কেটে রাখার ঘটনা সদম্ভে স্বীকার করেছেন। নিশিকান্ত গাইন বালিকা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার মধুর সাথে যোগাযোগ করে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, টাকা রাখার কোন সরকারী নিয়ম নেই। এটা স্কুলের ব্যাপার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ প্রয়োজনীয় ব্যবস্থা নেবার কথা বলে সাংবাদিকদের জানান, এ ধরণের ঘটনা সম্পূর্ণ বেআইনী ও অপরাধমূলক।


এ ক্যটাগরির আরো খবর..