× Banner
সর্বশেষ
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে পৌর বিএনপির মতবিনিময় সভা

Kishori
হালনাগাদ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
বিএনপির মতবিনিময় সভা

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১ নভেম্বর শুক্রবার সন্ধায় ধামইরহাট এম এম সরকারি ডিগ্রী কলেজ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান।

এ সময় পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুর রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভানেত্রী মোসাঃ সামিনা পারভিন পলি, বিএনপি নেতা আলহাজ¦ মো. হানজালা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মো. রহুল আমিন, যুগ্ন আহŸায়ক জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা বিএনপির আহŸায়ক সদস্য শামীম কবির মিল্টন, এম এ ওয়াদুদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর কৃষকদল নেতা রিপন প্রমুখ।

আগামি ১৬ নভেম্বর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতি পদে মো. শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক পদে আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান ও আব্দুর রহমান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন এতে পূর্নাঙ্গ সমর্থন প্রদান করেন সাবেক এমপি সামসুজ্জোহা খান।


এ ক্যটাগরির আরো খবর..