× Banner
সর্বশেষ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

মেহেরপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ গ্রীষ্মকালীন পিঁয়াজ ও টমেটো এবং আম ও পেয়ারার উৎপাদন কলা কৌশলের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকাল ১১ টার দিকে মেহেরপুর অফিসার্স ক্লাবে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার খাঁ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরিন সুলতানা, উপসহকারি কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম, আবু সালেহ প্রমুখ।

প্রশিক্ষণে সদর উপজেলার ৩০ জন কৃষাণ-কৃষাণী অংশ গ্রহণ করেন। গ্রীষ্মকালে কিভাবে পিঁয়াজ ও টমেটো উৎপাদন করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও আম ও পেয়ারার বাগান তৈরির জন্য কিভাবে গাছ লাগাতে হবে, কি ধরনের পরিচর্যা করে ভাল মূল্য পাওয়া যাবে তার উপর আলোচনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..