× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মাহমুদ খান, সিলেট

সিসিকের প্রধান নির্বাহী ইফতেখার ওএসডি, নতুন সিইও রেজাই রাফিন সরকার

Kishori
হালনাগাদ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
সিসিকের প্রধান নির্বাহী

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমদ চৌধুরীকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
প্রজ্ঞাপন অনুযায়ী, মঙ্গলবার (২২ অক্টোবর) ছিল ইফতেখার আহমদ চৌধুরীর শেষ কর্মদিবস। সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মিঞা মোহাম্মদ আশরাফ রেজা ফরিদি এবং সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে ইফতেখার আহমদকে ওএসডি করা হয়।
নেহার রঞ্জন পুরকায়স্থ জানান, নতুন সিইও মোহাম্মদ রেজাই রাফিন সরকার কবে দায়িত্ব গ্রহণ করবেন, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, মোহাম্মদ রেজাই রাফিন ২০০৩ সালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন। সিলেট ও সুনামগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া, ২০১৪-২০১৫ সালে সিলেট সিটি করপোরেশনে মেয়র আরিফুল হক চৌধুরীর সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।


এ ক্যটাগরির আরো খবর..