× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি

ডেস্ক

বলিউড অভিনেত্রীরা পারিশ্রমিক কম পেলেও সম্পত্তির হিসাব শুনলে অবাক হবেন

Kishori
হালনাগাদ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
অভিনেত্রী পারিশ্রমিক কম

বলিউড অভিনেতাদের তুলনায় অভিনেত্রীরা পারিশ্রমিক অনেক কম পেলেও উপার্জনের দিক দিয়ে এমন অনেক অভিনেত্রী আছেন যাদের সম্পত্তির হিসাব শুনলে রীতিমত অবাক হতে হবে।

সম্প্রতিই সামনে এসেছে ভারতের বিনোদন জগতের এমনই কয়েকজন ধনী তারকাদের নাম। সেখানে শোবিজের নারী শিল্পী বা অভিনেত্রীদের নামও প্রকাশ করা হয়। আশ্বর্য্যের বিষয় হল, ধনী অভিনেত্রীদের শীর্ষে এমন একজনের নাম এসেছে, যিনি গত ১০ বছরে একটিও হিট ছবি দেননি।

‘হুরান ইন্ডিয়া রিচ’-এর তালিকা অনুযায়ী, ১ হাজার কোটি রুপির বেশি সম্পত্তি রয়েছে এমন ১৫৩৯ জন আছেন। সে তালিকায় রয়েছে বলিউড কিং শাহরুখ খানেরও নাম। কিং খানের মোট সম্পত্তি ৭৩০০ কোটির, যিনি ভারতের সবথেকে ধনী নায়ক।

এদিকে বিনোদন জগতের সবচেয়ে ধনী নায়িকা হচ্ছেন জুহি চাওলা। তার মোট সম্পত্তির পরিমাণ ৪৬০০ কোটি রুপি। ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের মত প্রথম সারির অভিনেত্রীরাও তার থেকে পিছিয়ে।

ভারতের সবথেকে ধনী নায়িকার খেতাব পেয়েছেন জুহি। এই নায়িকার সম্পদ ভারতের পাঁচজন ধনী অভিনেত্রীর সম্মিলিত সম্পদের চেয়েও বেশি।

জুহির পরে দ্বিতীয় স্থানে আছেন ঐশ্বরিয়া রাই। তিনি ৮৫০ কোটি রুপির মালিক। ৬৫০ কোটি সম্পদের মালিক প্রিয়াঙ্কা চোপড়া তার ব্র্যান্ড, প্রযোজনা সংস্থা এবং হলিউড প্রযোজনার জন্য তৃতীয় স্থানে রয়েছেন। বর্তমান শীর্ষ দুই তারকা, দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট, যাদের দুজনেরই সফল ব্যবসা রয়েছে, তারা শীর্ষ পাঁচে রয়েছেন।

২০০০ সালে জুহি অভিনয় থেকে প্রযোজনায় সরে আসেন। প্রথমে শুরু করেন শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘ড্রিমস আনলিমিটেড’-এ কিং খানের পার্টনার হিসাবে। বর্তমানে তিনি কিং খানের ‘রেড চিলিজ এনটারটেনমেন্ট’-এর পার্টনার।

জুহি চাওলা গত ১০ বছর কোনও বড় ছবিতে কাজ করেননি, তবুও তিনি কীভাবে ভারতের সবথেকে ধনী নায়িকা হলেন? কারণ, ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’-এ তার বিনিয়োগ। আরেকটি বড় কারণ, ‘নাইট রাইডার্স ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিতে তার সহ-মালিকানা।


এ ক্যটাগরির আরো খবর..