× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

জাতীয় প্রেস ক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Kishori
হালনাগাদ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী

আজ ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫৪ সালে এই প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়। ক্রমেই এটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বরাবরই বর্ণাঢ্য আয়োজন থাকে জাতীয় প্রেস ক্লাবে।

তবে গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে দেশে অর্থনৈতিক সংকটের কারণে এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেক কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানমালায় আরো রয়েছে আলোকচিত্র প্রদর্শনী, নৈশভোজ, আকর্ষণীয় র‌্যাফল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই মধ্যে প্রেস ক্লাব ভবনসহ পুরো প্রেস ক্লাব এলাকায় বর্ণাঢ্য আলোকসজ্জা করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ’র সম্পাদক কবি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।


এ ক্যটাগরির আরো খবর..