× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
দুর্যোগ প্রশমন দিবস

“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া, র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সিপিপি শ্যামনগরের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে ফায়ার সার্ভিস শ্যামনগর ষ্টেশনের আয়োজনে গ্যাস সিলিন্ডারের আগুন নিভানোর কৌশল শেখানো হয়। পর র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, সিপিপি শ্যামনগরের সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ, শ্যামনগর প্রেসক্লাবের সম্পাদক মোস্তফা কামাল, এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক গাজী ইমরান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..