× Banner
সর্বশেষ
আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

শার্শার বাগআঁচড়া সোনাতনকাটি গ্রামের রফিকুল বাঁচতে চায়

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
শার্শার বাগআঁচড়া সোনাতনকাটি গ্রামের রফিকুল বাঁচতে চায়

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল:যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাঠি গ্রামের মুনসুর আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) দীর্ঘদিন ধরে কঠিন রোগে আক্রান্ত। সে এখন সয্যাসায়ী।
রফিকুলের সংসারে ৬ জন সদস্য। এর আগে ভ্যান চালিয়ে তিনি সংসার চালাতেন। কিন্তু হঠাৎ করে তিনি হার্নিয়া রোগে আক্রান্ত হন। ৬ মাস ধরে তিনি বিছানাগত রয়েছেন। বর্তমান না খেয়ে দিন কাটছে তার পরিবারের। তার ওপর চিকিৎসার খরচও তিনি যোগাড় করতে পারছেন না। ফলে তিনি ও তার পরিবার খুবই অসহায় হয়ে পড়েছেন।
তিনি বর্তমান  সাতক্ষীরা মাদার তেরেসা হাসপাতালে ডাঃ শরিফুল ইসলামের তত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন।
ডাক্তার বিভিন্ন পরীক্ষা করে জানিয়েছেন তার হার্ণিয়া অপারেশন করতে হবে। অপারেশন করার সময় ডাক্তার দেখেন তার মলদ্বারেের নাড়ী পচে গেছে। বর্তমান সেটি ডাক্তার বাইপাস করে রেখেছেন। আরও একটি অপারেশন করতে হবে তার।
দুই কাঠা ভিটেবাড়ী ছাড়া আর কিছুই নেই  রফিকুলের। উপার্জন করার মতও কেউ নেই। এরমধ্যে ২ টি অপারেশন করা হয়েছে।  সব মিলিয়ে ২ লক্ষ টাকা খরচ হয়েছে। ধারদেনা করে ও গ্রামবাসীর সহযোগিতায় তিনি এযাবৎ খরচ করেছেন। এখন পুনরায়  দেড় লাখ টাকা খরচ হবে।
রফিকুল পরিবার নিয়ে  বাঁচতে চায়, আবারও আগের মত ভ্যান চালিয়ে দেনা পরিশোধ করতে চায়। মানুষ করতে চায় দশম শ্রেণীতে পড়া মেয়ে ও ৩য় শ্রেনীতে পড়া ছেলেকে।
রফিকুল ইসলাম তার এই দুর্দিনে আপনাদের কাছে হাত বাড়িয়েছেন। আপনাদের একান্ত সাহায্য সহযোগিতা  চায় তার পরিবার। এই অসহায়  পরিবারের
বিকাশ নম্বর- ০১৯৯৭-০৮৮৭০৫, আর্থিকভাবে তাদের সহযোগিতা করার বিশেষ ভাবে অনুরোধ করেছেন পরিবারটি।


এ ক্যটাগরির আরো খবর..